ত্রিশাল পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ৭০ লাখ টাকা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় গত দুই বছরে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৭০ লাখ টাকা। এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধের নোটিশ দিয়েছে বিদ্যুৎ অফিস।

ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল বলেন, ‘গত কয়েক দিন আগে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাই। এই ৭০ লাখ টাকা কয়েক বছর আগের বকেয়া বিল। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নোটিশ দিয়েছে বিদ্যুৎ অফিস। পৌর কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আমারা বিল পরিশোধের ব্যবস্থা করব।’

ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, ‘পৌরসভায় বকেয়া বিদ্যুৎ বিল অনেক আগের। সাবেক মেয়রের সঙ্গে এ বিল পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছিল। বকেয়া বিদ্যুৎ বিল কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন। পাশাপশি চলতি বিদ্যুৎ বিল প্রতিমাসে পরিশোধ করবেন। গত তিন মাস ধরে পৌরসভা কোনো বিদ্যুৎ বিল দিচ্ছে না। বিল পরিশোধে নোটিশ দেওয়া হয়েছে। পরিশোধ না করলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আশ্বস্ত করছেন বিল দ্রুতই পরিশোধ করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত