আঠারো পেরিয়ে উনিশে পা রাখল বৈশাখী টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গতকাল বুধবার দুপুরে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল ও উপদেষ্টা আবদুল গাফফার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।
শুভেচ্ছা জানাতে গিয়ে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার বলেন, পথচলার ১৮ বছরে সৃজনশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা ও পেশাদারিত্বের মিশেলে স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী এখন বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের আগামীর সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, নিরপেক্ষ সংবাদ ও বৈচিত্র্যময় বিনোদন অনুষ্ঠানের জন্য বৈশাখী টেলিভিশন সম্প্রচার জগতে দর্শকের বিশেষ ভালোবাসা পেয়ে আসছে। আগামীর পথচলায় বৈশাখী টেলিভিশন এ ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।
