নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথে-ঘাটে ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন জটিল-কঠিন কাজ। এটি সবার সমন্বয়মূলক সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যে যেভাবে এ কাজের সঙ্গে জড়িত তাদের সৎ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে ইসি বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন। এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
