বহিষ্কার আতঙ্কে লক্ষ্মীপুরের আ.লীগ নেতারা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক এমপি ও রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। এতে সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে দুই পক্ষে কাজ করছেন।

এদিকে, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদের করা হচ্ছে বহিষ্কার। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বহিষ্কার আতঙ্ক। কারণ, ইতিমধ্যে দিঘলী ইউনিয়নের একটি নির্বাচনী সভায় নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হুমকি দিয়েছেন নেতাকর্মীদের।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তারের ভোট করায় গত মঙ্গলবার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়। প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয় বলে বহিষ্কৃত নেতারা দাবি করেছেন।

তবে, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম দাবি করেন, দলীয় সভায় অনুপস্থিত ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং ‘অনৈতিক’ কাজে জড়িত থাকার অভিযোগে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত