রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার হাজতখানা থেকে লাবনী আক্তার (২০) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার মোহাম্মদপুর শেখেরটেক এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ লাবনী নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার ভোর ৫টার দিকে মাদক কারবারি লাবনী থানা হাজত থেকে কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, লাবনীকে গ্রেপ্তারে তাদের অভিযান চলমান রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।
