লক্ষ্য বেশ ছোট। মাত্র ১১১ রানের। তবু চার দিয়েই ইনিংস শুর করেন ফিন অ্যালেন। চতুর্থ বলে হাঁকান ছক্কাও। প্রথম ওভারেই বাংলাদেশ হজম করে ১২ রান। তবে দ্বিতীয় ওভারে বাংলাদেশকে খেলায় ফেরান শেখ মেহেদি। চতুর্থ বলে টিম সেইফার্ট এগিয়ে এসে রিভার্স সুইপ খেলতে গেলে মিস করেন।
রনি স্ট্যাম্প উপড়ে ফেললে সাজঘরে ফেরেন সেইফার্ট।
১৬ রানে কিউইদের প্রথম উইকেট পতন হয়। ফেরার আগে ৩ বল খেলে মাত্র ১ রান করেন সেইফার্ট।
নিজের দ্বিতীয় ওভারে এসে ড্যারেল মিচেলের উইকেট তুলে নেন মেহেদি। মিড অফে খেলতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল। ৫ বল খেলে ১ রান করে তিনি। ২৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে কিউইদের।
