আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকি দিলেন নৌকা কর্মী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকা বিপক্ষে নির্বাচান করায় তাকে হত্যা হুমকি দেন তোফাজ্জল হোসেন তোফা নামের এক নৌকা সমর্থক।

গত শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়ার নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য হত্যার হুমকি দেন তিনি।

ওই নৌকা কর্মী দেয়া ভিডিও বক্তব্যে বলতে শোনা যায়, ঘরে ঢুকলেও লাভ নাই। এই নাঈমুজ্জামান মুক্তা তোমাকে গুদাম লাগায় রাখফে (রাখবে)। কাজী ডাবলু তোমার সময় শেষ আর কয়েকটা দিন। আওয়ামী লীগের সেক্রেটারি নাইবুল চেয়ারম্যানকে আমরা মাইর দিয়ে ঘরে ঢুকাইছি, নজরুল ওয়ার্কশপকে আমরা ডাঙ্গায়ে (পিটিয়ে) মারে (মেরে) ফেলাইছি (ফেলছি)। এইবার তোমাকে মারবো। তোমার বাঁচন নাই।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, দলের সভানেত্রীর নির্দেশেই আমাদের দলের স্বতন্ত্র প্রার্থীরা হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের নৌকার প্রার্থী রয়েছে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। দলের নেতাকমীর্রা যে যার মতো পছন্দের প্রার্থীদের প্রচারণায় নেমেছে। নৌকার কর্মী তোফাজ্জল তার বক্তব্যে বলেছে যেভাবে শ্রমিক লীগ নেতা নজরুলকে হত্যা করেছে সেভাবে আমাকেও হত্যা করবে। তার উস্কানিমূলক এমন বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

তবে নৌকা মার্কার এক কর্মী তোফাজ্জল হোসেন তোফার কাছে তার দেয়া ভিডিও বক্তব্যের বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

পঞ্চগড়—১ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম ও দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত