গাজীপুর

দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সরকারের সাবেক সচিব ও মহানগর জাতীয় পার্টির সভাপতি লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন গতকাল রবিবার বিকেলে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সিটির একাংশ) আসন থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি বলেন, ব্যক্তিগত ও সামগ্রিক রাজনৈতিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত