আদালতে ড. ইউনূস

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণা উপলক্ষে আজ সোমবার (১ জানুয়ারি) ১ টা ৪০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস আদাল প্রাঙ্গণে এসে উপস্থিত হন।

আজ দুপুর ২টার পর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করবেন।

গত ২৪ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষে  যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।  একইসঙ্গে এই মামলায় রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত