নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চেয়ে মানববন্ধন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

জামালপুরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে মানববন্ধন করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। সোমবার (০১জানুয়ারি)  দুপুরে শহরের তমালতলায় প্রধান সড়কে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তার নির্বাচনী আসনে (মেলান্দহ- মাদারগঞ্জ) মাঠে কাজ না করে,  জামালপুর সদর আসনের বিভিন্ন সভা সমাবেশে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সম্পর্কে সাম্প্রদায়িক ও উষ্কানিমূলক বক্তব্য প্রদান করে যাচ্ছেন। এতে ভোটের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ পরিহার করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত