রংপুরের তারাগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বুড়িরহাট বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন চৌপথি মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (১৮) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা ট্রলির সঙ্গে তারাগঞ্জ থেকে আসা মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন, ট্রলির চালক ও একজন পথচারী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রমেকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
