বই বিতরণে গিয়ে নৌকায় ভোট চাওয়া অধ্যক্ষকে শোকজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:০৮ এএম

দিনাজপুরের খানসামার একটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গত সোমবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়। আগামী ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে খানসামা উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবে অংশ নিয়ে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।

মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, ‘বই উৎসবে নির্বাচনী প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই।  এ বিষয়ে তাকে শোকজ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত