এক মাসের শিশুকে জলাতঙ্কের টিকা

ফাতিহার পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

আপডেট : ১৫ মে ২০২৬, ০১:৫১ পিএম

টাঙ্গাইলের এক মাস বয়সী শিশু ফাহিতাকে জলাতঙ্কের টিকা দেওয়া ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি ওই শিশুকে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিশু ফাহিতা ও তার পরিবারকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তদন্তে প্রাপ্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, এ মর্মে রুল দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেন। 

মানবাধিকার সংগঠন ল’অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জনস্বার্থে রিট আবেদন করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যের মহাপরিচালক, আইইডিসিআরে’র পরিচালক, টাঙ্গাইলের সিভিল সার্জন, ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কর্মকর্তা ও টিকা প্রদানকারী মো. কাইয়ুমকে বিবাদী করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।  

রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করা হয়, গত ১৩ মে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাহিতাকে তার মা নিয়মিত টিকাদানের জন্য টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ভুলবশত শিশুটিকে নিয়মিত টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। ফলে শিশুটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত