জমি বিক্রি করে নির্বাচন করতেছি: মমতাজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ পিএম

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা বলেছেন নির্বাচনে ডামি প্রার্থী থাকবে। তবে দলের মনোনয়ন না পেয়ে তারা নৌকার সঙ্গে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আপনারা ছাড়াও তো ডামি প্রার্থী ছিল, আমরা এই আসনে ১০ জন নির্বাচন করছি। আপনাদের ডামি প্রার্থী হওয়ার দরকার কী ছিল ভাই। আপনারা নৌকার সাথে বিদ্রোহ করে প্রার্থী হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) রাতে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি যখন শুনি মুক্তিযোদ্ধার জায়গা দখল হয়ে যায়, স্কুলের জায়গা দখল করার পাঁয়তারা চলে তখন কিন্তু আমার কষ্ট লাগে। এসব কাজে বাধা দেই দেইখাই দুই একজন কুলাঙ্গার আমাকে দেখতে পারে না। তাদের সাবধান করে দিতে চাই, রবি চৌধুরী বলেছে, ‘১৫ বছর ধরে মমতাজ এমপি, তারপরও গান করে খায়। সে টাকার জন্য হিমশিম খায়।’ দুই দিন আগে আমার একটা জায়গা বিক্রি করে এই নির্বাচন করছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত