সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বিকল, তিন ঘণ্টা বিলম্ব

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ এএম

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাত শতাধিক যাত্রী। 

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। 

স্টেশন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লাকসাম জংশন স্টেশনে আটকে যায়। রাত ১০টার পরে ট্রেনটি সচল হয়।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ট্রেনটি সচল করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে ইঞ্জিনিয়ার-টেকনেশিয়ানদের। রাত দশটার পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত