আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সন্ধ্যা ৭টায় সরাসরি সম্প্রচার করবে
  •  জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এছাড়া পরবর্তীতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার নিয়ে সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভাষণটি সন্ধ্যা ৭টায় সম্প্রচার করবে।’

নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল বুধবারও দেশের ৫ জেলা এবং এক উপজেলায় ভার্চুয়ালি জনসভায় অংশ নিয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত