তিতাসে পায়ের রগ কেটে যুবককে হত্যা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম

কুমিল্লার তিতাসে মাসুম (২৮) নামে এক যুবকের পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের চকের বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

নিহতের মা মাসুদা বেগম জানান, বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকাল ৪টার দিকে ফোন দিয়ে বিকাশে ৫০ হাজার টাকা নেয়। রাত আনুমানিক আটটায় খবর পায় তার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখেন ছেলের সারা শরীরে জখম এবং পায়ের রগ কাটা। দ্রুত ঢাকা নেওয়ার পথে মারা যায়।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্র মতে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকার জনৈক এক জনের সঙ্গে টাকা পয়সার লেনদেন ছিল। এছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত