যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের আদালতে রায় ঘোষণার সময় বিচারকের ওপর হামলা চালিয়েছেন এক আসামি। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
কোর্টরুমে এমন কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, লাস ভেগাসে ক্লার্ক কাউন্টির বিচারক ম্যারি কেই হোলথাসের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আসামি। আকস্মিক হামলায় নিজের চেয়ার থেকে পড়ে যান বিচারক, পান আঘাতও।
ঠিক যে মুহূর্তে ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ম্যারি কেই হোলথাস দস্যুতার দায়ে তিনবারের অভিযুক্ত ডেওবরা রেডেনের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, তখনই হামলার এ ঘটনা ঘটে।
রেডেন ঝাঁপিয়ে পড়ে বিচারককে মেঝেতে ফেলে দেন এবং এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা স্ট্যান্ডসহ ডায়াসে পড়ে যায়। বিচারক ম্যারি হোলথাসকে সাহায্য করতে তাৎক্ষণিক এগিয়ে আসেন কয়েকজন। তারা হোলথাসের কাছ থেকে রেডেনকে ছাড়িয়ে নেন এবং মেঝেতে চেপে ধরেন। রেডেনকে ছাড়িয়ে নেওয়ার পরপরই আদালত ভবনে বেজে ওঠে সতর্ক সংকেত।
মামলার রেকর্ড থেকে জানা গেছে, শারীরিক আঘাতের মাধ্যমে ক্ষতি করার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল রেডেনকে।
জানা গেছে, রেডেনের আইনজীবী বিচারককে তার মক্কেলের জন্য প্রবেশনের আবেদন জানান। তবে বিচারক হোলথাস এ সময় বলেন, ‘আমি মনে করি, এবার তার (রেডেন) ভিন্ন কিছুর স্বাদ গ্রহণের সময় এসেছে।’আর এর পরই রেডন ঝাঁপিয়ে পড়েন বিচারকের ওপর।
প্লেনে দেওয়া স্যান্ডউইচে কামড় দিতেই বেরিয়ে এলো জীবন্ত কৃমি!