পাষণ্ড বাবা পুড়িয়ে মারল শিশুপুত্রকে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

সাতক্ষীরার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে পিতা কর্তৃক পুত্রকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ঘাতক পিতাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, শুক্রবার ভোররাতের কোনো একসময় এঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই ফারহানা ইসলাম বলেন, সাতক্ষীরা সদর থানার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে মৃত নুর ইসলামের ছেলে ই্য়াসিন হোসেন (২৮) তার নিজের একমাত্র সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। হত্যার শিকার ছোট্ট শিশুটির নাম আরিফ হোসেন (০৮)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইয়াসিনের সাথে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ থাকায় স্ত্রী বাড়িতে ছিলেন না।

এদিকে স্থানীয় আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ই্য়াসিন হোসেন দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। সম্প্রতি অস্ত্র মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত