দুপুর ১২ টা নাগাদ ঢাকার ডেমরার দিক থেকে বনশ্রীর রোড দিয়ে ছুটে আসছিল একটি খালি ট্রাক। রামপুরা ব্রিজের ইউলুপে ওঠার আগ মুহূর্তে ঘুরতে গিয়ে ট্রাকটি উলটে যায়। এতে চালক সামান্য আহত হয়েছেন, তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাকটি গতি নিয়ে আসছিল। কিন্তু বিটিভির গেটের সামনে বাঁক নেওয়ার সময় আকস্মিকভাবের উলটে পড়ে। বাঁক নেওয়ার সময় গতি না কমানোয় উলতে যায়।
এদিকে, দ্রুত বনশ্রী রোডের একপাশ বন্ধ রেখে ট্রাফিক পুলিশ গাড়িটি উদ্ধারে তৎপর। ক্রেন নিয়ে এসে অল্প সময়ের মধ্যেই উলটে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।