২০২৩ সালটা নিঃন্দেহে স্বপ্নের মতো কেটেছে প্যাট কামিন্সের। ব্যক্তিগত পারফরম্যান্সে তো তিনি বরাবরই উজ্জ্বল। গত বছরটা তার জন্য বিশেষ নেতৃত্বের কারণে; অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছেন। তাই অনুমিতভাবেই আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার।
স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির লড়াইয়ে কামিন্সের সঙ্গী তার সতীর্থ ট্রাভিস হেড, ভারতের মহাতারকা বিরাট কোহলি ও স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রাচেল ফ্লিন্ট ফ্লিন্ট ট্রফির সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।
আজ শুক্রবার এই সংক্ষিপ্ত তালিকা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
২০২৩ সালে ১১ টেস্ট খেলে ৩৫ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ২৫৪ রান করেছেন কামিন্স। এছাড়া ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।
ট্রাভিস হেড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে ২০২৩-এ টেস্টে ১২ ম্যাচে ৯১৯ এবং ১৩ ওয়ানডে ৫৭০ রান করেছেন।
বিরাট কোহলি ২০২৩-এ ৮ টেস্টে ৬৭১ এবং ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান করেছেন।
রবীন্দ্র জাদেজা ২০২৩-এ ৭ টেস্টে ২৮১ রান ও ৩৩ উইকেট, ২৬ ওয়ানডে ৩০৯ ও ৩১ উইকেট নিয়েছেন।
|
আইসিসির বর্ষসেরা মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়রা |
|
|
বিভাগ |
খেলোয়াড় |
|
বর্ষসেরা ক্রিকেটার পুরুষ |
প্যাট কামিন্স, ট্রাভিস হেড, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি |
|
বর্ষসেরা ক্রিকেটার নারী |
চামারি আতাপাত্তু, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট |
|
টেস্ট ক্রিকেটার পুরুষ |
রবিচন্দ্রন অশ্বিন, ট্রাভিস হেড, উসমান খাজা, জো রুট |
|
ওয়ানডে ক্রিকেটার পুরুষ |
শুবমান গিল, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, মোহাম্মদ শামি |
|
ওয়ানডে ক্রিকেটার নারী |
চামারি আতাপাত্তু, অ্যাশলে গার্ডনার, অ্যামেলিয়া কের, ন্যাট শিভার-ব্রান্ট |
|
টি২০ ক্রিকেটার পুরুষ |
মার্ক চ্যাপম্যান, আলপেশ রামজানি (উগান্ডা), সিকান্দার রাজা, সূর্যকুমার যাদব |
|
টি২০ ক্রিকেটার নারী |
চামারি আতাপাত্তু, সোফি এক্লেস্টন, হেইলি ম্যাথিউস, এলিস পেরি |
|
উদীয়মান ক্রিকেটার পুরুষ |
জেরাল্ড কোয়েটজে, দিলশান মাদুশঙ্কা, যশস্বী জসওয়াল, রাচিন রবীন্দ্র |
|
উদীয়মান ক্রিকেটার নারী |
মারুফা আক্তার, লরেন বেল, ডার্সি কারটার, ফিবি লিচফিল্ড |
