গোপন ভোটকক্ষ ও ব্যালটের ছবি তুলে ফেসবুকে দিলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম

নারায়ণগঞ্জ-১ আসনে গোপণ কক্ষে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজীব।

রবিবার সকালে সাদিকুল ইসলাম সজীব ভোট দেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভোট দেওয়ার সময় ব্যালট পেপারের ছবি শেয়ার করেন। এসময় তিনি ফেসবুকে লেখেন, ব্যালটের মাঝে নৌকা প্রতীকে সিল দিয়ে লেখেন আলহামদুলিল্লাহ।

অথচ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোপন কক্ষের ছবি তোলা নিষেধ। সজীব ছবিটি ফেসবুকে দেওয়ার পর শুরু হয়েছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত