ঠাকুরগাঁও-১ আসনের দেওগাঁও ছেচনাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ছেচনাইতলা গ্রামে ভোট বর্জনকারী বিএনপি-জামায়াতের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে ভোট প্রদানকারীদের বাধা দেয়। এ সময় তাদের লাঠির আঘাতে দুজন ভোটার গুরুতর আহত হন।
তারা হলেন অশনি রায়, অমিত্ত রায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বিভিন্ন মোড়ে মোড়ে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে ভোটারদের বাধা দেয়। এসময় তাদের আঘাতে ওই দুজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
