দ্বিতীয় সর্বোচ্চ প্রাইজমানির এসএ২০ লিগ শুরু বুধবার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম

আগামী বুধবার, ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ ও জোবার্গ সুপার কিংস। তার আগে কাঙ্খিত শিরোপা ট্রফির পাশে দাঁড়িয়ে আনু্ষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নিলেন প্রতিটি দলের অধিনায়ক। ছয় দলের অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসি, কাইরন পোলার্ড, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং ওয়েইন পারনেল।

শিরোপার পাশাপাশি প্রাইজমানিতেও চমকে যাওয়ার মতো অঙ্ক ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকান মুদ্রায় এবার ৭ কোটি র‍্যান্ড অর্থ পুরস্কার দেবে প্রোটিয়া বোর্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকার কিছু বেশি। সিএসএর এ ঘোষণার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এল এসএ টোয়েন্টি। আইপিএলের পরেই এখন অবস্থান এসএ টোয়েন্টির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত