সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দুই বছরের জেল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪২ এএম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের কারাদ- দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে মোহাম্মদ আতাউল্লাহ এই কারাদণ্ডাদেশ দেন।

গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম।

গত শনিবার গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আটক হন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরী।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত