রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষ থেকে সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি শাহ আরিফ বিন হাবিব।
পরে রূপায়ণের পক্ষ থেকে কেক কেটে নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের ভাইস চেয়ারম্যান এবং দৈনিক দেশ রূপান্তরের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, রূপায়ণ গ্রুপের সিনিয়র এজিএম (ল্যান্ড) মো. সাখাওয়াত হোসাইন, ডেপুটি ম্যানেজার (ল্যান্ড) মোহাম্মদ আমজাদ হোসেন, মো. ওবায়দুল হক ও দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন।
