রাজশাহীর বাঘায় নাট্যকার, নাট্য পরিচালক ও সাংবাদিক শিমুল সরকারকে লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি আনুমানিক রাত সো ৯ টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজারে স্মৃতি স্টুড়িও’র সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনার পরের দিন ৮ জানুয়ারি তার ছোট ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামি এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। শিমুল সরকার সরেরহাট গ্রামের বাঘা শাহদৌলা কলেজের সাবেক শিক্ষক, শিক্ষাবিদ মৃত নুরুল ইসলাম সরকারের বড় ছেলে। তিনি একজন পরিচালক ও নাট্যকার।
জানা যায়, সরেরহাট বাজারে স্মৃতি স্টুডিওর সামনে পথরোধ করে শাহিনুর রহমান (২৪) প্রথমে মাথায় আঘাত করে। তারপর ৫/৬ জন ঘিরে ধরে এবং শাহিনুর ইসলাম, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম রাজা, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ওই সময় খবর পেয়ে তার ছোট ভাই ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিমুল সরকার ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন, অ্যাক্টরস ইকিউটি বাংলাদেশের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সেলের ক্রিয়েটিভ উইংসে কাজ করেন। ভোট উপলক্ষে ২ জানুয়ারি নিজ বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
শিমুল সরকার বলেছেন, এলাকার ইমো হ্যাকার ও মাদক কারবারি চক্রের কর্মকাণ্ডের বিরোধীতা করে জনমত তৈরির চেষ্টা করেন বলে ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা এইসব ইমো হ্যাকার এবং মাদক চক্রের হোতা বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। একাধিক জিডিও করা ছিল এ ব্যাপারে বলে নিশ্চিত করেছেন শিমুল সরকার।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। একজন আসামী গ্রেফতার হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।