জার্মানির ট্রেনচালকরা তিন দিনের ধর্মঘট শুরু করতে যাচ্ছেন। গতকাল বুধবার রাত ২টা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। জার্মানির আদালত ধর্মঘটের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ না করায় আন্দোলনকারীদের সামনে আর কোনো বাধাই রইল না। জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ট্রেনচালকদের ধর্মঘটের প্রভাব পড়বে সারা দেশে। এতে লাখ লাখ ট্রেনযাত্রী বিপাকে পড়বে। চালকদের ইউনিয়ন জিডিএল এই ধর্মঘটের ডাক দিয়েছে। মালগাড়ির চালকরাও এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। সম্প্রতি জিডিএলের ধর্মঘটে ৮০ শতাংশ দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছিল। আঞ্চলিক ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। গত নভেম্বর থেকে জার্মান রেল কতৃপক্ষের সঙ্গে আলোচনা করছে জিডিএল। তারা বেতন বাড়ানো এবং কাজের সময় কমানোর দাবি করেছে।
×
