রেখে আশা অসমাপ্ত কাজ শেষ হবে, আশা নুরুজ্জামানের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

নতুন সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রণালয়কে গতিশীল করতে তার রেখে আসা অসমাপ্ত কাজগুলো শেষ করবেন বলে আশা প্রকাশ করে সদ্য সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’

নিজের পরিকল্পনা সম্পর্কে নুরুজ্জামান বলেন, ‘আমি তো সংসদ সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা তা যথাযথভাবে পালন করব।’

২০১৯ সাল থেকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন নুরুজ্জামান আহমেদ। তবে এবারের মন্ত্রীসভায় ঠাই হয়নি তার। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গত মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা দীপু মনি। 

বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। তার বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। নুরুজ্জামান ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি মন্ত্রী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত