বিতর্কিত নানা মন্তব্যে বাদ পড়েছেন মোমেন! 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

গত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন চাকরি জীবনে কূটনৈতিক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এতে ২০১৮ সালে বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের ছেড়ে দেওয়া সিলেট-১ আসন থেকে নির্বাচিত হয়েই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। এর পর পাঁচ বছরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সরকারকে চাপে ফেলেছেন মোমেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করে বেশ চাপেও পড়েছিলেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সম্পর্ক উন্নয়নে আশানুরূপ সফলতা দেখাতে ব্যর্থ হন এ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীই। ভবিষ্যতে ঝুট-ঝামেলার সম্ভাবনায় আরও একটু দক্ষ মন্ত্রী দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে। পুরনো মন্ত্রীদের বাদ পড়ার কারণ নিয়ে বুধ ও বৃহস্পতিবার সারা দিন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন বলেন, গত আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকার পরও প্রধানমন্ত্রীকে চাপ নিতে হয়েছে, এটাও মোমেনের বাদ পড়ার কারণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাদ পড়ার পেছনে প্রতিবেশী একটি দেশের ভূমিকা আছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত