মাদক পাচারের অভিযোগে ভারতের মুম্বাইয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালজিপদ নামের এক বস্তি এলাকার কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি ৫০৩ গ্রাম ওজনের মাদক উদ্ধার করা হয়েছে। এই মাদকের বাজারমূল্য এক কোটি ১৮ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক জন রসায়ন বিজ্ঞানী। পুলিশের ধারণা, কারখানায় বেআইনি ভাবে মাদক তৈরির নেপথ্যে রয়েছেন তিনি। ২৪ বছর বয়সী ওই বিজ্ঞানীর নাম নুর আলম চৌধুরী।
গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তির নাম ইব্রাহিম শেখ। তার বয়স ৩০ বছর। মাদক পাচারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
