ভেজাল সার দিয়ে বাজার সয়লাব করছেন কামরুল ও নিউটন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীর বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকার কৃষকদের কাছে ভেজাল সার ও কীটনাশক বিক্রি করতেন কামরুল হাসান খান ও নিউটন কুমার সরকার।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করলে ধরা পড়ে ভেজাল সার ও কীটনাশকসহ কামরুল ও নিউটন, জরিমানা করা হয় ৯৮ হাজার টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবুল হাসান। অভিযান চলাকালীন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলামসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দমেগচামী বাজারে কামরুল হাসান খানের সারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মেয়াদউত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করা হয় এবং তাকে ৪০ হাজার টাকা ও বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে বায়ার কোম্পানির লুনাসহ ব্রান্ডেড কোম্পানির নামে নকল কীটনাশক সরবরাহকারী নিউটন কুমার সরকারকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত