সালাহ এমবাপ্পে কেইনের সঙ্গে মার্তিনেজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

সিরি আ'তে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্তার মিলান। লিগের ২০তম রাউন্ডের ম্যাচে ইন্তার ৫-১ গোলে হারিয়েছে মোনজাকে। ম্যাচে জোড়া গোল করেছেন লাউতারো মার্তিনেজ। আর এই জোড়া গোলেই আর্জেন্টাইন স্ট্রাইকার গড়েছেন এক কীর্তি। পাশে বসেছেন মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের।

মোনজার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন লাউতারো মার্তিনেজ। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। মোনজার বিপক্ষে মৌসুমে আগের লিগ ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

লিগে মার্তিনেজ এই মৌসুমে ২০ গোলে অবদান রেখেছেন। গোল করেছেন ১৮টি, অ্যাসিস্ট দুটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শেষ চার মৌসুমে অন্তত ২০ গোলে অবদান রাখা চতুর্থ খেলোয়াড় হলেন মার্তিনেজ। ২০ গোলে অবদান আছে আর সালাহ, এমবাপ্পে ও হ্যারি কেইনের।

মার্তিনেজ ছাড়াও হাকান কালহাগলু জোড়া গোল করেন। এ ছাড়া মার্কাস থুরাম করেন একটি গোল। লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল ইন্তার মিলান।

দ্বিতীয় স্থানে থাকা জুভেন্তাসের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে সিমন ইনজাঘির দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত