প্রতিবেশীদের কান্ড

গৃহবধূকে হাত-পা বেঁধে পুকুরে নিক্ষেপ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ এএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরে লাউ গাছ ছেঁড়ার সন্দেহে এক গৃহবধূকে (৩৫) হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী তিন নারীর বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টার দিকে তীব্র শীতের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় দুই সন্তানের চিৎকারে অন্য প্রতিবেশীরা ছুটে এসে ওই নারীকে পুকুর থেকে তুলে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ রাতেই ওই গ্রামের মোমেনা বেগম (৪০) ও মেহেনাজ বেগমকে (৩৫) আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, ‘রাস্তার পাশের একটি লাউ গাছ ছেঁড়ায় জড়িত সন্দেহে শনিবার রাত ৮টার দিকে মেহনাজ বেগমসহ তিন প্রতিবেশী আমার বাড়ি এসে প্রথমে পেটায়। পরে চুল ধরে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যান। এরপর আমার হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত