হেসেখেলেই গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে ফিরলেন রাদুকানু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

দাপটের সঙ্গেই টেনিসের বড় মঞ্চে ফিরলেন সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা এমা রাদুকানু। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে শেলবি রজার্সকে সরাসরি সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।

কব্জি ও গোড়ালির অস্ত্রোপচার শেষে প্রায় আট মাস পর আরও একটি গ্র্যান্ড স্ল্যামে ফিরে বেশ সুস্থির মনে হয়েছে রাদুকানুকে। আগের দিন জাপানের তারকা সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাওমি ওসাকা এবং রাদুকানুর স্বদেশি তারকা খেলোয়াড় অ্যান্ডি মারে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।

২১ বছরের রাদুকানু এদিন সার্ভিংয়ে ছিলেন দুর্দান্ত। শেলবিকে প্রথম সেটে ৬-৩ ও দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে হারান ২০২১ সালে ইউএস ওপেন জয়ী রাদুকানু। দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার চীনের ওয়াঙ্গ ইয়াফানের মুখোমুখি হবেন এমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত