মেয়াদ শেষের আগেই চবিতে ভর্তির আবেদন দুই লাখেরও অধিক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত আবেদন করেছে দুই লক্ষাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। এখনও আবেদনের সময়সীমা বাকি আছে দুই দিন। তার আগেই মোট আবেদন করেছে ২ লাখ ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, আবেদনের সময় বাকি আর দুই দিন। আজকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। 

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াতে ভর্তি পরীক্ষায় ডিনসদের কোর কমিটির সিদ্ধান্ত নিতে হয়। তবে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখন পর্যন্ত কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কমিটির সিদ্ধান্ত নিলেই আবেদনের সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

বিশ্বিবদ্যালয়ের আইসিটি সেলের তথ্য মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। এ ইউনিটে এখন পর্যন্ত আবেদন করেছে  ৮৯ হাজার ৭১২ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ৫৪ হাজার ৯৫১, ‘বি’-১, উপ-ইউনিটে ১ হাজার ২৮৪, ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৭২৫, ‘ডি’ ইউনিটে ৪৭ হাজার ৫২৪ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ১ হাজার ৩৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

প্রথমবারের মতো এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে চাইলেই এ দুই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। যিনি আগে আবেদন সম্পন্ন করবেন, তার পছন্দক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে তার কেন্দ্র আগে নির্ধারণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত