এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস বিষয়ক কর্মশালার উদ্বোধন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ এএম

ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অরগানাইজেশনের (বিএসআই) আয়োজনে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস (আইএসও) বিষয়ে রাজধানীতে পাঁচ দিনব্যাপী লিড অডিটর ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাজধানীর বনানীতে একটি হোটেলে (হোটেল অ্যামাজন লিলি) বিএসআই আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর ডানকান ওভারফিল্ড। এনার্জি ম্যানেজমেন্ট বিষয়ক রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল গুপ্ত। ‘ইউকে- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস পার্টনারশিপ ইনিশিয়েটিভ প্রকল্প’- এর ব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত