‘মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ এএম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। প্রান্তিক মানুষের সংখ্যা অনেক। তাদের জীবনমান উন্নয়নে চলমান কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে আরও নতুন পদক্ষেপ নেওয়া হবে।’

গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের একটি বিশাল অংশ প্রবীণ জনগোষ্ঠী। তাদের যথাযথ যতœ নেওয়ার দায়িত্ব সবার। প্রবীণরা যেন পরিবারের বোঝা না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।’

এ সময়  তিনি সরকারের উদ্যোগে দেশে প্রথমবারের মতো পাইলট ভিত্তিতে প্রবীণ ডে কেয়ার সেন্টার খোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মন্ত্রী বেদে, চা শ্রমিক, হিজড়াসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য কাজ করতে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত