অফিসার নিয়োগ দিচ্ছে ঢাকার ডেনমার্ক দূতাবাস

  • অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিন্যান্স বিভাগে ফিন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেবে ঢাকার ডেনমার্ক দূতাবাস
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ডেনমার্ক দূতাবাস। প্রতিষ্ঠানটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিন্যান্স বিভাগে ফিন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ঢাকার ডেনমার্ক দূতাবাস

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিন্যান্স

পদ: ফিন্যান্সিয়াল অফিসার

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

অতিরিক্ত যোগ্যতা: ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডেনমার্কের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মাইক্রোসফট অফিসের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো উন্নয়ন বা আন্তর্জাতিক সংস্থায় ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে ২ থেকে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম ও চিকিৎসা সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Financial Officer–(your name)’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত