চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাপ্তান শুভাগতই

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

বিপিএলের দশম আসরেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। আগের আসরেও এ দায়িত্ব পালন করেন তিনি। গত আসরে টেবিলের তলানিতে ছিল ফ্র্যাঞ্চাইজিটি।

বুধবার আনুষ্ঠানিকভাবে দলটির অধিনায়ক হিসেবে শুভাগতর নাম প্রকাশ করেছে চট্টগ্রাম। দলটির কোচের পদে আছেন ঘরোয়া ক্রিকেটের অতি পরিচিত মুখ তুষার ইমরান। 

গত আসরে ব্যাটে ১৭০ রানের সঙ্গে বল হাতে ৯ উইকেট নিয়েছিলেন শুভাগত হোম। সবমিলিয়ে ১২৬টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ১৩৫.৬৯ স্ট্রাইক রেটে ১৪৩৭ রান ও ৫০টি উইকেট আচে তার ঝুলিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত