বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান গতকাল বৃহস্পতিবার কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন এবং সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ করেছেন।
এ সময় তিনি বিওপির প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি সব ধরনের সীমান্ত অপরাধ দমনের বিষয়ে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নির্দেশ দেন আভিযানিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের।
মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
