সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সম্প্রতি একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
চুক্তি স্বাক্ষরকালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম ও সাভার জোনাল অফিস ইনচার্জ মো. আমিনুল ইসলাম শাপলা এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল কাদের নাজিম, এক্সিকিউটিভ অফিসার (কর্পোরেট) মো. হাজিবুল বাহার জুয়েল ও চারু চাকমা।
এই চুক্তির ফলে ১৭ জানুয়ারি থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে।
