শীতে সান্তাহার স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্টেশনের ৫ নং প্লাটফর্ম থেকে অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধা ভিক্ষুক ছিলেন। সে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলতো। এবং বেশ কিছুদিন ধরে সান্তাহার জংশন স্টেশনে ৫নং প্লার্টফর্মর খোলা আকাশের নিচে থাকতেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা করছেন তীব্র শীতে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হতে পারে৷ 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই নরেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত