হাতের মোবাইলটি বৈধ কি না, যেভাবে জানবেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

দেশের অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে বলে আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

মোবাইল কেনার আগে ক্রেতা জেনে নিতে পারবেন মোবাইলটি নিবন্ধিত কি-না। সেটি জানার প্রক্রিয়াও জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD<space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে।

অতি শিগগিরই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। সেজন্য সবাইকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে কেনার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত