সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। জ্ঞাণ ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ নির্মাণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে বলে জানান তিনি।

রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো.খায়রুল আলম শেখ।

দীপু মনি আরও বলেন, সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সঙ্গে সেবামূলক মানসিকতা নিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের সক্ষম হতে হবে। সরকার আর্থিক সচ্ছলতার দিকে নজর দিচ্ছে এটাতে সবাইকে মনোনিবেশ করতে হবে।এখন স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে হবে। নীতি নৈতিকতা ঠিক রেখে সেবা দেওয়ার মন মানসিকতা গড়তে হবে। একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে। এজন্য সবাইকে পরিশ্রম করতে হবে। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত