কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

ওই দিন ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি জানিয়েছেন, আগামী ৯ মার্চ একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির পাশাপাশি দেশের ৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ৯টি পৌরসভা এবং দুটি সিটির ভোটগ্রহণ করতে ইসি এরই মধ্যে ফাইল অনুমোদন করেছে। এবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

৯ মার্চ যে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেগুলো হলো- জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত