ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, ‘কোহলি সবসময় জাতীয় দলকেই সবার আগে প্রাধান্য দেয়। তবে কিছু গুরুত্বপূর্ণ অনিবার্য ব্যক্তিগত পরিস্থিতির উদ্রেক হওয়ায় প্রথম দুই টেস্টে তাকে পাওয়া যাবে। অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্ট মিলেই এ সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই কোহলির বদলী খেলোয়াড়ের নাম প্রকাশ করা হবে।’

হায়দ্রাবাদে ২৫ জানুয়ারি থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের  প্রথম টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত