ঠাকুরগাঁওয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করছে। তাই আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খন্দকার মুনছুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খন্দকার মুনছুর রহমান বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দুই দিন জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
স্ত্রীসহ পাঁচ নারীকে অন্তঃসত্ত্বা করে যুবকের পার্টি!