কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ এএম

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এ বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

বেলা বাড়লেও  সূর্যের দেখা মিলছে না। মহা সড়কে হেড লাইট জালিয়ে চলছে গাড়ি। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে অনেক হত দরিদ্র মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত