৪ বছর পর প্রেক্ষাগৃহে কায়েস আরজু 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম

অনেকদিন প্রেক্ষাগৃহে নেই কায়েস আরজুর সিনেমা। প্রায় চার বছর পর এবার তিনি আসতে চলেছেন পর্দায়, মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘রুখে দাঁড়াও’ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন তানহা তাসনিয়া, সঙ্গে রয়েছেন আঁখি চৌধুরী। সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পের দ্বন্দ-সংঘাত নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন সুকুমার চন্দ্র দাশ।

সিনেমাটি নিয়ে ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত এ নায়ক বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী। 

এর আগে সর্বশেষ ২০২০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই নায়কের ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমা, যেখানে তার বিপরীতে ছিলেন পরীমণি। 

প্রসঙ্গত, মুক্তি, আগুনে পোড়া কান্না, অপুর বসন্তসহ মুক্তির অপেক্ষায় রয়েছে কায়েস আরজুর আটটি সিনেমা। এছাড়াও ফেব্রুয়ারি থেকে আরও নতুন দুটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে এই নায়কের।  

উল্লেখ্য, মোহনা মুভিজের ব্যানারে ‘রুখে দাঁড়াও’ সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন দেবাশীষ সরকার। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত,গাংগুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত